বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

হালাল সার্টিফিকেশন কার্যক্রমে ওআইসির সহযোগিতা চাইলেন ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হালাল সার্টিফিকেশন কার্যক্রমে ওআইসির সহযোগিতা চেয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। পাকিস্তানের ইসলামাবাদে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা সম্পর্কিত স্থায়ী কমিটির সেন্টার পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ সহযোগিতা চান।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন এরই মধ্যে হালাল সার্টিফিকেশন নিয়ে কাজ করছে এবং এ বিষয়ে তুরস্ক ও সৌদি আরবের সংশ্লিষ্ট অথরিটির সহযোগিতা চেয়েছে।

তিনি ওআইসির তত্ত্বাবধানে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা সম্পর্কিত স্থায়ী কমিটি সেন্টারের কারিগরি সহায়তায় বাংলাদেশে হালাল সার্টিফিকেশনের কর্মীদের সক্ষমতা বৃদ্ধির প্রস্তাব দেন।

এ ছাড়া বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা সম্পর্কিত স্থায়ী কমিটি সেন্টারের সহায়তায় উগান্ডায় একটি হালাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগের প্রতিও তিনি সহমত পোষণ করেন।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য লাহোর বিশ্ববিদ্যালয়ে ১০০টি বৃত্তি মঞ্জুর করায় বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা সম্পর্কিত স্থায়ী কমিটি সেন্টারকে ধন্যবাদ জানিয়ে ড. খালিদ বলেন, এ উদ্যোগ বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ করে দেবে। কোরআন ও হাদিসে দৃঢ় ভিত্তি রয়েছে এরূপ মাদরাসা শিক্ষার্থীদের জন্যও এ ধরনের সুযোগ বিস্তৃত করা জরুরি।

তিনি বলেন, এর ফলে চিকিৎসা, প্রকৌশল ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে মাদরাসা শিক্ষার্থীরাও অবদান রাখতে পারবে।

মুসলিম উম্মাহর ঐক্যের গুরুত্ব তুলে ধরে ড. খালিদ বলেন, ‘মুসলিম উম্মাহর বৃহত্তর স্বার্থে আমাদের ইসলামের পতাকার নিচে, কোরআন ও হাদিসের নির্দেশনামতে ঐক্যবদ্ধ হতে হবে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য ছাড়া আমরা অগ্রসর হতে পারব না।’

এ সময় পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, কাউন্সিলর (প্রেস) মোহাম্মদ তৈয়ব আলী উপস্থিত ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ