বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

জুলাই সনদ রাজনীতিবিদদের ঐক্যের প্রতীক: আলী রীয়াজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, সম্মিলিত প্রচেষ্টায় প্রণীত জুলাই জাতীয় সনদ দেশের রাজনীতিবিদদের ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত হতে পারে।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ড. আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সহযোগিতার পরিবেশ সৃষ্টি হয়েছে, তা আগামী দিনগুলোতেও বজায় থাকলে সনদ বাস্তবায়নের চূড়ান্ত লক্ষ্য অর্জন সম্ভব হবে। এজন্য ঐক্য অপরিহার্য। তিনি আরও বলেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তি এখনও চাইছে এই প্রক্রিয়া সফল না হোক।

গত ১১ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেদিন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

কমিশনের মতে, জুলাই সনদ কেবল রাজনৈতিক সংস্কারের রূপরেখা নয়; এটি দীর্ঘমেয়াদী রোডম্যাপ, যা দেশের গণতন্ত্র ও সুশাসনের ভিত্তি আরও মজবুত করবে। তবে এ লক্ষ্যে সর্বাত্মক রাজনৈতিক ঐকমত্য নিশ্চিত করা জরুরি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ