বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

তিস্তা প্রকল্পে চীনের সঙ্গে আলোচনায় অগ্রগতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ চীনের সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এগোচ্ছে। প্রকল্প বাস্তবায়নে বেইজিংয়ের কাছ থেকে প্রায় ৫৫ কোটি ডলার ঋণ চেয়েছে ঢাকা।

সোমবার সকালে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এ বিষয়ে আলোচনা করেন। ঘণ্টাব্যাপী বৈঠকে রাষ্ট্রদূত জানান, তিস্তা প্রকল্পে চীনের তীব্র আগ্রহ রয়েছে এবং ঋণ প্রদানে দেশটি ইতিবাচক মনোভাব পোষণ করছে।

বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফরের পর নেয়া সিদ্ধান্তগুলোর হালনাগাদ আলোচনার পাশাপাশি চীনের অর্থায়নে হাসপাতাল নির্মাণসহ অন্যান্য প্রকল্প নিয়েও আলোচনা হয়। এ ছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈশ্বিক সুশাসন উদ্যোগে (জিজিআই) যোগদানের বিষয়ে বাংলাদেশকে আবারও আমন্ত্রণ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এ বছরের শেষ দিকে চীনের একটি কারিগরি বিশেষজ্ঞ দল তিস্তা প্রকল্প যাচাইয়ে বাংলাদেশে আসবে।

এর আগে ২০২৪ সালে চীন ও ভারত উভয়েই প্রকল্পটিতে আগ্রহ দেখায়। ভারত চাইলে প্রকল্পে অর্থায়ন করবে বলে জানালেও, অন্তর্বর্তী সরকার চীনের প্রস্তাবকে অগ্রাধিকার দিচ্ছে।

প্রকল্পের প্রথম ধাপে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৫ কোটি ডলার। এর মধ্যে ৫৫ কোটি ডলার আসবে চীনের ঋণ থেকে, বাকিটা সরকারি অর্থায়নে। ২০২৬ সালে কাজ শুরু হয়ে ২০২৯ সালে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের রাষ্ট্রদূত আগেই জানিয়েছেন, বাস্তবায়ন করবে বাংলাদেশ যার সঙ্গে চুক্তি করবে, বেইজিং সেই সিদ্ধান্তকে সম্মান জানাবে।

কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন, তিস্তা প্রকল্পে চীনের অংশগ্রহণ বাংলাদেশকে শুধু অবকাঠামোগত সুবিধাই দেবে না, বরং নদীর পানি প্রবাহ ও আঞ্চলিক কৌশলগত স্বার্থ নিয়েও আলোচনার সুযোগ সৃষ্টি করবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ