বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সিনিয়র মন্ত্রী, পানি ও বিদ্যুৎমন্ত্রী মৌলভী আব্দুল লতিফ মনসুরের সঙ্গে রোববার (২১ সেপ্টেম্বর) সাক্ষাৎ করেছেন দেশটিতে সফরে থাকা বাংলাদেশি আলেম প্রতিনিধি দলের সদস্যরা।

দেশের শীর্ষস্থানীয় আলেমদের একটি প্রতিনিধি দল আফগানিস্তান সফরে রয়েছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদের তত্ত্বাবধানে এবং মাওলানা মামুনুল হকের নেতৃত্বে ছয় সদস্যের এই প্রতিনিধি দল বুধবার (১৭ সেপ্টেম্বর) কাবুলে পৌঁছেন।

সফরকালে প্রতিনিধি দলটি আফগান সরকারের একাধিক মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা ও সিনিয়র ওলামায়ে কেরামের সঙ্গে বৈঠক করেন।

সেই ধারাবাহিকতায় আজকের জ্বালানি ও পানি মন্ত্রণালয়ের বৈঠকের আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, ধর্মীয় সংলাপ, বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো খাতগুলো অগ্রাধিকার পায়।

উল্লেখ্য, সম্প্রতি আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের পাঠানো দ্রুত মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। প্রতিনিধি দলের পক্ষ থেকেও দুই দেশের মধ্যে সংকট মোকাবিলায় জরুরি সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

প্রতিনিধি দলে রয়েছেন—মাওলানা আব্দুল হামিদ, মাওলানা মামুনুল হক, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আব্দুল হক, মাওলানা মনির হোসাইন কাসেমী ও মাওলানা মাহবুবুল্লাহ কাসেমী।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ