বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী আরও দুই নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত হচ্ছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. নকিবুর রহমান তারেক এবং ন্যাশনাল কমিউনিস্ট পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

রোববার (২১ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন ড. ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে থাকছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

জামায়াত ও এনসিপি সূত্র জানিয়েছে, বিএনপির পক্ষ থেকে দুজন অন্তর্ভুক্ত থাকায় ভারসাম্য রক্ষায় সরকার ওই দুই দলকেও সমান প্রতিনিধিত্বের সুযোগ দেয়। স্বল্প সময়ে নতুন ভিসা প্রক্রিয়া জটিল হওয়ায়, যারা আগে থেকেই মার্কিন ভিসাধারী ছিলেন, তাদের প্রতিনিধি দলে নেওয়া হয়েছে।

জামায়াতের ডা. তাহের বলেন, “ড. নকিবুর রহমান বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। তিনি সেখান থেকেই প্রতিনিধি দলে যোগ দেবেন।”

অন্যদিকে এনসিপির যুগ্ম-সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত জানান, “ডা. তাসনিম জারা আজ রাতেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তিনি সরাসরি প্রতিনিধি দলে যুক্ত হবেন।”

অতীতে জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দল ছিল মূলত মন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতাদের সমন্বয়ে। তবে এবার প্রথমবারের মতো ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক জোটের নেতারাও অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তন আসে। তখন শেখ হাসিনা জাতিসংঘ অধিবেশনে বড় প্রতিনিধি দল নিয়ে অংশ নিলেও, এবারের প্রতিনিধি দলে রাজনৈতিক নেতৃত্বের অন্তর্ভুক্তি নতুন পরিস্থিতিরই প্রতিফলন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ