বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

প্রধান উপদেষ্টার সঙ্গে নিউইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুলের পরিবারের সাক্ষাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ম‍্যানহাটনের একটি হোটেলে দিদারুলের বাবা আব্দুর রব এবং দুই ছেলেসহ পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি-আমেরিকান পুলিশ কর্মকর্তা দিদারুলের ইসলামের পরিবার। স্থানীয় সময় সোমবার ম‍্যানহাটনের একটি হোটেলে দিদারুলের বাবা আব্দুর রব এবং দুই ছেলেসহ পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময়  প্রধান উপদেষ্টা তাদের সান্ত্বনা দেন এবং বিশেষ অবদানের জন‍্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ক্রেস্ট তাদের হাতে তুলে দেন।

সাক্ষাতে উপস্থিত বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এরশাদুর সিদ্দিক এ তথ্য জানিয়েছেন। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, মরহুম দিদারুল ইসলামের জন‍্য পুরো বাংলাদেশ শোকাহত ছিল। দিদারুল নিহত হওয়ার পর স্থানীয় পুলিশ প্রশাসন যে সম্মাননা দিয়েছে তার জন্য তিনি এনওয়াইপিডিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান।

উল্লেখ্য, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা মৌলভীবাজারের দিদারুল এনওয়াইপিডির ৪৭তম প্রেসিংকটে কাজ করতেন। তিনি এ বাহিনীতে সাড়ে তিন বছর কাজ করেছেন। ২৮ জুলাই নিউইয়র্ক সিটির ৩৪৫ পার্ক অ্যাভিনিউয়ের একটি বহুতল ভবনে বন্দুকধারীর হামলায় অপর চারজনের সঙ্গে দিদারুল ইসলাম নিহত হন। পরে ৩১ জুলাই তাঁকে মরণোত্তর পদোন্নতি দিয়ে ডিটেকটিভ করা হয় এবং রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মাধ্যমে নিউ জার্সিতে দাফন করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ