বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

 বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না : ড. ইউনূস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না। তিনি আরো বলেন, ‘স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিতে নাগরিকবান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে সরকার। আগামীতে জনগণের ভোটে যে দলই ক্ষমতায় যাক না কেন, সংস্কার বাস্তবায়নের কোনো সমস্যা হবে না।’

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

জাতিসংঘ অধিবেশনে যা যা বললেন প্রধান উপদেষ্টাজাতিসংঘ অধিবেশনে যা যা বললেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না। দলমত নির্বিশেষে গঠিত ঐকমত্যের ভিত্তিতেই দেশের গণতন্ত্র ও সংস্কার কার্যক্রম টেকসইভাবে এগিয়ে যাবে।

তিনি জোর দিয়ে বলেন, জনগণের আত্মত্যাগে অর্জিত ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের প্রক্রিয়াকে আর কোনো শক্তি বাধাগ্রস্ত করতে পারবে না।

প্রধান উপদেষ্টা বলেন, ‘ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি অন্তর্বর্তী রাষ্ট্রকাঠামো গড়ে তোলাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। যেখানে কোনো স্বৈরশাসনের আবির্ভব হবে না। রাষ্ট্র ও জনগণের রক্ষকরা ভক্ষকে পরিণত হতে পারবে না।’

জনগণের প্রত্যাশার দেশ গঠনে সংস্কার কার্যক্রম চলমানজনগণের প্রত্যাশার দেশ গঠনে সংস্কার কার্যক্রম চলমান
বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা না রাখার আহ্বান জানিয়ে মুহাম্মদ ইউনূস জনগণের টাকা জনগণকে ফিরিয়ে দিতে উদ্যোগ নেওয়ার তাগিদ দেন।

এছাড়া ভাষণে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকট তুলে ধরেন মুহাম্মদ ইউনূস।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ