বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

পার্বত্য চট্টগ্রামে সামরিক নিরাপত্তা জোরদারের দাবি জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিক সময়ে বিচ্ছিন্নতাবাদী ও চরমপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। দেশের ভৌগোলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা এসব তৎপরতায় চরমভাবে হুমকির মুখে পড়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।

নেতৃদ্বয় বিবৃতিতে আরো বলেন, বাংলাদেশের এক ইঞ্চি ভূখণ্ডও বিচ্ছিন্নতাবাদীদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। রাষ্ট্রের স্বার্থে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী  শান্তি প্রতিষ্ঠা ও দেশের অখণ্ডতা রক্ষায় সামরিক নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করে সেনা সদস্যদের উপস্থিতি বৃদ্ধিসহ নিরাপত্তা সংস্থা ও গোয়েন্দা সংস্থার সমন্বিত পদক্ষেপ জরুরি।

নেতৃদ্বয় পার্বত্য অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করার,সীমান্ত এলাকায় নজরদারি ও টহল জোরদার করার,ভারতীয় সীমান্ত ঘেঁষা এলাকা থেকে আগত অবৈধ অনুপ্রবেশ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর আস্থা রেখে তাদের রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।

তারা আরো বলেন, জমিয়ত মনে করে, দেশের অখণ্ডতা রক্ষা শুধু সরকারের একক দায়িত্ব নয়; বরং এটি জাতীয় কর্তব্য। অতএব, এ বিষয়ে দল-মত-নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ