বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

তিন দেশের কূটনীতিকদের সঙ্গে ইসলামী আন্দোলনের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকায় অবস্থিত নরিডিক দেশ নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনের দূতাবাসের যৌথ আয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও নর্ডিক তিন দেশের কূটনীতিকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ঢাকাস্থ নর্ডিক দূতাবাসসমূহে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নর্ডিক দেশসমূহের পক্ষে উপস্থিত ছিলেন, রয়েল ডেনিশ দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন আন্নেশ বি. কার্লসেন, নরওয়েজিয়ান দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন মারিয়ানা রাবা ক্নায়ভেলসরাড , সুইডিশ দূতাবাসের হেড অফ পলিটিক্স , ট্রেড অ্যান্ড কমিউনিকেশন ওলা লুন্ডিন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, দলের যুগ্মমহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা জনাব গোলাম মসীহ,ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এসিস্ট্যান্ট প্রফেসর ইমতিয়াজ আহমেদ সজল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল খায়রুল আহসান মারজান, আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সচিব মো: রাজন সিকদার।

মতবিনিমিয় সভায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড, নিরাপত্তা, নরডিক দেশসমূহে পিআর পদ্ধতি অনুসরণের অভিজ্ঞতা ও এর নানা দিক নিয়ে আলোচনা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের  রাজনৈতিক ভাবনা ও আগামীর লক্ষ্য নিয়ে মতবিনিময় হয়। উভয় দেশের মধ্যে ব্যবসা সম্প্রসারণ সহ সাংস্কৃতিক এবং জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করা হয়। এবং আগামীতেও আলোচনা চলমান রাখার ব্যাপারে সম্মতি প্রকাশ করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ