বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১ কোটি ১০ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে পুষ্টিকর খাবার দেওয়া হবে: ববি হাজ্জাজ জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ টরন্টোতে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন ৪৫ হাজার গ্রাহক দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ

যারা ফাঁসি দিয়েছে, আজ তাদেরই ফাঁসির রায় হয়েছে: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যারা একসময় মানুষকে ফাঁসি দিয়েছে, আজ তাদেরই ফাঁসির রায় হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। 

সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টায় কক্সবাজারের টেকনাফে আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও দাওরায়ে হাদিসের দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, মানুষ যেমন কর্ম করবে, তেমনই ফল পাবে। যারা একসময় মানুষকে ফাঁসি দিয়েছে, আজ তাদেরই ফাঁসির রায় হয়েছে। আল্লাহ কাউকে কখনও ছেড়ে দেন না। 

তিনি বলেন, অতীতের অন্যায় ও অবিচার ইতিহাসের হাতে ধরা পড়ে। তাই ক্ষমতার ঔদ্ধত্যে গা ভাসিয়ে নয়, বরং ন্যায়, সত্য ও নৈতিকতার পথে চলার মধ্যেই মুক্তি। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত—কোনও অন্যায় কখনোই অদৃশ্য থাকে না।

ইয়াবা ব্যবসা ও মাদক নিয়ে ক্ষোভ প্রকাশ করে আ ফ ম খালিদ হোসেন বলেন, ইয়াবার ব্যবসা করবেন না, ইয়াবা বিক্রি করবেন না—এগুলো হারাম। ইয়াবা খেয়ে সমাজে খুনাখুনি, অশান্তি, পরিবারে ভাঙন তৈরি হচ্ছে। মাদক থেকে দূরে থাকুন, সমাজকে রক্ষা করুন। তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে বাঁচাতে হলে পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান ও রাষ্ট্র—সবার সম্মিলিত উদ্যোগ জরুরি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতির স্বার্থে এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষায় ইসলামিক দলগুলো এক হলে বাংলাদেশ আরও সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠবে।

নিজের দায়িত্বকাল সম্পর্কে এরপর ধর্ম উপদেষ্টা বলেন, আমার ধর্ম মন্ত্রণালয় আমি দুর্নীতিমুক্ত করেছি। অনেক টাকা আমি রাষ্ট্রের কোষাগারে ফেরত দিয়েছি। সুস্থ কর্মকাণ্ডের মাধ্যমে দেশ পরিচালনা করা সম্ভব। এই রাষ্ট্র একদিন আলেমদের হাতে আসবে, ইনশাআল্লাহ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ