বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গুমের দুই মামলায় হাসিনার নতুন আইনজীবী সেই আমির হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম-নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে আমির হোসেনকে নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

আজ বুধবার (৩ ডিসেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই নতুন নিয়োগ দেন। ট্রাইব্যুনালের অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

গত ২৩ নভেম্বর এই মামলায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নাকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। তবে নিয়োগের পর গত ২৭ নভেম্বর সন্ধ্যায় জেড আই খান পান্না তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি ভিডিও বার্তায় জানান, তিনি শেখ হাসিনার পক্ষে এই মামলায় লড়বেন না।

আজ বুধবার (৩ ডিসেম্বর) আদালতে অনুপস্থিত থাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে তাকে দ্রুত ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন। পরে ট্রাইব্যুনালের নির্দেশনার মাত্র ১০ মিনিটের মাথায় পান্না আদালতে হাজির হন এবং তার অনুপস্থিতি ও ফেসবুক বার্তার জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

পান্না ক্ষমা চাওয়ার পরপরই ট্রাইব্যুনাল তার রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর পদ থেকে তাকে অব্যাহতি দিয়ে আমির হোসেনকে নতুন আইনজীবী হিসেবে নিয়োগ দেন।

উল্লেখ্য, রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন এর আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা আরেকটি মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ওই মামলার রায়ে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ