বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘আলেমরা এবার ভুল করলে আরও ৫৪ বছর অপেক্ষা করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পরে সুযোগ এসেছে আলেম-ওলামাদের ক্ষমতায় আসার। এবার যদি ভুল করেন তাহলে আরও ৫৪ বছর অপেক্ষা করতে হবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কুমিল্লা আল কুরআন একাডেমির আয়োজিত আন্তর্জাতিক কেরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খালিদ হোসেন বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআনের আলোকে জীবন গঠন করতে হবে। কুরআন থেকে দূরে চলে গেলে আমরা দেশপ্রেমিক হতে পারব না। দেশপ্রেমিকরা কখনো দেশের টাকা বিদেশে পাচার করতে পারে না। আমরা আমাদের সমাজটাকে দুর্নীতি মুক্ত করতে চাই।

উপদেষ্টা বলেন, সর্বত্র কুরআনের চর্চা করতে হবে। আমরা দেশের কারাগারগুলোর মধ্যে কুরআনের তালিম দেওয়া শুরু করেছি।

কেরাত সম্মেলনে বাংলাদেশের ক্বারি শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী, মিশরের শাইখ আহমাদ আল জাওহারী, পাকিস্তানের কারি আনওয়ারুল হাসান শাহ বুখারী, ইরানের কারি মাহদী গোলাম নেযাদ, ফিলিপাইনের কারি মুহাম্মাদ নাযীর আসগার কুরআন থেকে তিলওয়াত করেন।

এ সময় তামিরুল উম্মাহ ট্রাস্টের সভাপতি কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা আল কোরআন একাডেমি সভাপত্বি মু. নূরুদ্দিন আহমদ, সেক্রেটারি ড. মুজাহিদুল ইসলাম, ইনসাফ গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক এ কেএম এমদাদুল হক মামুন, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, এবিপার্টি কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, আল কুরআন একাডেমির অর্থ সম্পাদক ফয়েজ আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ