বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ জবিতে তিন মাসব্যাপী কুরআন শিক্ষার আসর শুরু ‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৫ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ভূমিকম্পে করণীয় নিয়ে ফায়ার সার্ভিসের ৮ নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গত ২১ নভেম্বর  এ যাবৎকালের সেরা ভূমিকম্পের মুখ দেখেছে রাজধানী ঢাকাসহ দেশবাসী। ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এরপর বেশ কয়েকবার কম্পন অনুভূত হওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে করণীয় বিষয়ে ৮ পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

গুরুত্বপূর্ণ নির্দেশনা সমূহ হলো:

১. ভূকম্পন অনুভূত হলে আতঙ্কিত না হয়ে শান্ত ও স্থির থাকতে হবে। ভবনের নিচতলায় থাকলে দ্রুত বাইরে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে।

২. বহুতল ভবনে থাকলে ড্রপ কভার হোল্ড পদ্ধতি অনুসরণ করতে হবে। নিচু হয়ে শক্ত টেবিল বা ডেস্কের নিচে ঢুকে খুঁটি শক্ত করে ধরতে হবে। অথবা কলামের পাশে, বিমের নিচে আশ্রয় নিতে হবে। সম্ভব হলে বালিশ, কুশন বা এ জাতীয় বস্তু দিয়ে মাথা ঢেকে রাখতে হবে।

৩. ভূমিকম্প চলাকালীন লিফট ব্যবহার থেকে বিরত থাকতে হবে। ভূমিকম্প থামার সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক ও গ্যাস সংযোগ দ্রুত বন্ধ করতে হবে।

৪. বারান্দা, ব্যালকনি, জানালা, বুকশেলফ, আলমারি, কাঠের আসবাবপত্র বা কোনো ঝুলন্ত ভারী বস্তু থেকে দূরে থাকতে হবে। হাতের কাছে টর্চ, হেলমেট, জরুরি ওষুধ এবং বাঁশি সংরক্ষণ করতে হবে, যাতে প্রয়োজন হলে ব্যবহার করা যায়।

৫. ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু ভবন, বৈদ্যুতিক খুঁটি ইত্যাদি থেকে দূরে খোলা স্থানে আশ্রয় নিতে হবে।

৬. গাড়িতে থাকলে ওভারব্রিজ, ফ্লাইওভার, গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামাতে হবে। ভূকম্পন না থামা পর্যন্ত গাড়ির ভেতরেই থাকতে হবে।

৭. একটি ভূমিকম্পের পর আবারও ভূকম্পন হতে পারে। এ সময় ক্ষতিগ্রস্ত ভবন, ব্রিজ ও বিভিন্ন অবকাঠামো থেকে দূরে থাকতে হবে।

৮. জরুরি সেবার প্রয়োজনে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হটলাইন নম্বর ১০২ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ