মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

১৪ বছর পর পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে ২৯ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা–করাচি–ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৯ জানুয়ারি থেকে এই রুটে ফ্লাইট পরিচালনা শুরু হবে। এতে প্রায় ১৪ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আবারও সরাসরি আকাশপথে যোগাযোগ স্থাপিত হতে যাচ্ছে।

বিমানের উচ্চপর্যায়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে তিন মাসের জন্য সপ্তাহে দুটি করে সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। এই সূচি অনুযায়ী ফ্লাইট চলবে চলতি বছরের ৩০ মার্চ পর্যন্ত। ফ্লাইটের বিস্তারিত সময়সূচি শিগগিরই চূড়ান্ত করে জানানো হবে।

এর আগে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি এই রুটে ফ্লাইট পরিচালনা ও নির্ধারিত আকাশপথ ব্যবহারের অনুমোদন দিয়েছে। বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের যাত্রীরা মূলত দুবাই, দোহা বা মধ্যপ্রাচ্যের অন্যান্য ট্রানজিট হাব হয়ে ভ্রমণ করছেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সরাসরি ফ্লাইট চালু হলে যাত্রা যেমন সহজ হবে, তেমনি সময় ও ব্যয়ও কমবে। পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়বে এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

বিমান কর্মকর্তারা জানান, দীর্ঘ কয়েক মাস ধরে পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছিল। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর ২০১২ সালের পর প্রথমবারের মতো ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট আবারও চালু হচ্ছে।

সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা–সংক্রান্ত আলোচনার পর বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। এই প্রেক্ষাপটেই সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিমান খাতের বিশেষজ্ঞদের মতে, ঢাকা–করাচি রুটটি বাণিজ্যিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সরাসরি আকাশপথে যোগাযোগ চালু হলে অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি পারস্পরিক যোগাযোগও আরও জোরালো হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ