মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

সিরাজগঞ্জে রেললাইনে কাঠ দিয়ে জোড়াতালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিভিন্ন স্থাপনায় রডের পরিবর্তে বাঁশের ব্যবহারের কথা প্রায় শোনা গেলেও এবার রেললাইনের ফাটলে লোহার বদলে কাঠ দেওয়ার ঘটনা ঘটেছে। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার যমুনা সেতু-ঈশ্বরদী রেলপথের শিবপুর নামক স্থানে এমন দৃশ্য দেখা গেছে। এ রেলপথে প্রতিদিন গড়ে ৩৫টি ট্রেন চলাচল করে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে রেললাইন প্রায় ৬ ইঞ্চি ফাটল দেখতে পান তারা৷ ওই সময় ট্রেন আসতে দেখে হাত দিয়ে সিগন্যাল দিলে ট্রেনের গতি কমিয়ে দেন চালক। এভাবে ধীর গতিতে কয়েকটি ট্রেন পার হয়ে যায়। এরপর রাতে রেল বিভাগের কয়েকজন লোক এসে ফাটলের স্থানে লোহার বদলে কাঠ দিয়ে জোড়াতালি দেওয়ার পর পাহাড়া বসিয়েছেন।

সিরাজগঞ্জ বাজার পিডব্লিউডির (পথ) ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী বাকি উল্লাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, রেললাইনের ফাটল বা ভেঙে যাওয়া অংশ কেউ সরিয়ে না নিলে দুর্ঘটনার কোনো আশঙ্কা নেই। রাতে তাৎক্ষণিকভাবে কাঠ দিয়ে ফাটলের অংশ ঠিক করা হলেও আজ মেশিনের মাধ্যমে সেটি মেরামত করা হচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ