মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

স্পেনে দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দক্ষিণ স্পেনের কর্ডোবা শহরের নিকটবর্তী আদামুজ এলাকায় সংঘটিত ভয়াবহ দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় নিহতদের স্মরণে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৯ জানুয়ারি) এক শোকবার্তায় তিনি বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় বহু মূল্যবান প্রাণহানি এবং অসংখ্য মানুষের আহত হওয়ার খবরে বাংলাদেশ সরকার ও জনগণ গভীরভাবে মর্মাহত। তিনি নিহতদের পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং এই শোকের সময়ে স্পেনের জনগণের সঙ্গে বাংলাদেশের সংহতি প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের স্বজনদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি দুর্ঘটনায় আহত সকলের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন।

শোকবার্তায় তিনি স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও বিবেচনার আশ্বাস প্রদান করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ