মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস

সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৭ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, ঈদুল ফিতরের দিন সকাল ৮টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

উক্ত ঈদের জামাতে সংসদ সদস্যগণ, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহণ করবেন।

এ বছর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা করা হয়েছে।

সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

পবিত্র ঈদের জামাতে অংশগ্রহণকারী সকল মুসল্লিকে ওজুসহ নামাজের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসার জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

এছাড়া নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে নামাজের জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজনে ছাতা ব্যতীত অন্য কোনো ব্যাগ বা বস্তু সাথে না আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ