মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস

‘ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না’ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে যাত্রীদের যাতায়াত পরিস্থিতি স্বস্তিদায়ক রয়েছে।

তিনি বলেন, বাস কাউন্টারগুলোতে নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে, কোথাও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়নি।

বুধবার (১৮ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সড়কমন্ত্রী বলেন, পরিবহনগুলো নির্ধারিত ভাড়ার মধ্যেই যাত্রী পরিবহন করছে। কিছু কিছু ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়েও ২০ থেকে ৩০ টাকা কম নেওয়ার নজিরও দেখা গেছে। যাত্রীদের অভিযোগ গ্রহণের জন্য টার্মিনালে পুলিশ বুথ স্থাপন করা হয়েছে, কেউ বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, বাসগুলো সময়মতো ছেড়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত যাত্রীদের ভোগান্তির কোনো তথ্য পাওয়া যায়নি। রাস্তায় যানজটও নেই বললেই চলে। সব মিলিয়ে এবারের ঈদযাত্রা শৃঙ্খলাপূর্ণ ও স্বস্তিদায়কভাবে চলছে।

জ্বালানি তেল সরবরাহ নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি। জানান, ১৫ মার্চ রাত ১১টা থেকে পরিবহন খাতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। যমুনা সেতু দিয়ে আগের দিনের তুলনায় প্রায় ৩২ হাজার বেশি যানবাহন চলাচল করেছে, যা স্বাভাবিক তেল সরবরাহেরই প্রমাণ।

তিনি বলেন, কোথাও জ্বালানি সংকট থাকলে সংশ্লিষ্টদের অভিযোগ করার সুযোগ রয়েছে। তবে এখন পর্যন্ত গণপরিবহনে জ্বালানি ঘাটতির কোনো তথ্য পাওয়া যায়নি।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ