মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস

প্রধানমন্ত্রী ও সাবেক প্রধান উপদেষ্টার ঈদের শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঈদের দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শনিবার (২১ মার্চ) দুপুর ১২টায় রাজধানীর সরকারি বাসভবন যমুনায় এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ড. জোবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে সবাই অত্যন্ত আনন্দঘন পরিবেশে যৌথ ছবি তোলেন।

সাক্ষাৎকালে তারা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। কুশলাদি বিনিময়ের পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এসময় জাতীয় ঐক্য, রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক ধারা আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

ঈদের এই পবিত্র মুহূর্তে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন উভয় পক্ষ। পাশাপাশি জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত এই শুভেচ্ছা বিনিময় দেশের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা দেবে এবং পারস্পরিক সহনশীলতা ও সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হবে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ