শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এলএনজি-এলপিজি নিয়ে দেশের পথে ৫টি জাহাজ হরমুজ প্রণালিতে ফি-গ্রহণ বন্ধের তাগাদা ট্রাম্পের ‘কওমিতে একাধিক কিতাব দরসভুক্ত করা ছাড়া সিরাতের ঘাটতি পূরণ সম্ভব নয়’ হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করল ইরান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদে আলিমে বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল ‘মাদরাসা শিক্ষার মূল উদ্দেশ্য আল্লাহ ও রাসুলকে খুশি করা’ হজ ব্যবস্থাপনায় কোনো গাফিলতি সহজভাবে নেওয়া হবে না: ধর্মমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানাল যুক্তরাজ্য-স্পেন সায়েদাবাদে অবৈধ ১০০ বাস কাউন্টার সিলগালা

রেলমন্ত্রীকে ফোন দিয়ে অঝোরে কাঁদলেন এমপি মনিরুল হক চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় রেলমন্ত্রী শেখ রবিউল আলমকে ফোন করে অঝোরে কেঁদেছেন কুমিল্লা-৬ (সদর-সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। রোববার (২২ মার্চ) সকাল ১০টার দিকে সিঙ্গাপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে রেলমন্ত্রীকে ফোন করেন মনিরুল হক।
তাদের এই হোয়াটসঅ্যাপে কথোপকথনের একটি ভিডিও মনিরুল হক চৌধুরীর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়।

এ সময় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে অঝোরে কাঁদতে দেখা গেছে। কাঁদতে কাঁদতে মন্ত্রীকে তিনি বলেন, ‘এটা নতুন ঘটনা না, গত ১শ’ বছর এ ঘটনা ঘটছে, কেউ বিচার করে না। আমি চেষ্টা করেছি সাধ্যমতো। তত্ত্বাবধায়ক সরকারের কাছে সব কাগজপত্র আছে রেল সচিবের কাছে। পদুয়ার বাজার ব্যারিকেডে ম্যাডাম (বেগম খালেদা জিয়া) টাকা দিয়েছিল, লুট করে খেয়ে ফেলেছে আওয়ামী লীগ সরকারের সময়। এই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জন্য ৭৫০ কোটি টাকা দিয়েছিল সাইফুর রহমান। এই কাজটি কমপ্লিট করতে পারি নাই।’

এ সময় অপর প্রান্ত থেকে মন্ত্রী শেখ রবিউলকে বলতে শোনা যায়, ‘আপনি সেদিনও বলেছেন, সেদিনও বলেছেন।’
সঙ্গে সঙ্গে মনিরুল হক চৌধুরী কান্না করে বলেন, ‘আপনি একটু গিয়ে দেখুন। আমার ডাক্তারের এপয়েন্টমেন্ট কাল রাতে। ডাক্তার দেখানো হলে আমি কাল রাতেই ফ্লাইট ধরার চেষ্টা করব। এই লাশ দেখতে দেখতে আমি বৃদ্ধ হয়ে গেছি ভাই রবিউল। এই পদুয়ার বাজার রেলওয়ে ব্যারিকেড.. আমি শান্তি পাবো জীবনে। আমি কাউকে নিতে পারি নাই, আপনি একটু দেখে আসেন। মির্জা ফখরুলকে নোয়াখালী যাওয়ার সময় দেখিয়েছিলাম। আপনি একটু দেখে আসেন।’

এ সময় মন্ত্রী শেখ রবিউলকে বলতে শোনা যায়, ‘আমি যাচ্ছি রওনা দিয়েছি। আমি যা করার করব।
সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, ‘আল্লাহ আপনার মঙ্গল করুক। আপনি আমার ডাকে সাড়া দিয়েছেন।’

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ