মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সব মাদরাসাকে কৃচ্ছ্রতা সাধনের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের সব সরকারি ও বেসরকারি মাদরাসায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কৃচ্ছ্রতা সাধনসহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সাম্প্রতিক এক নির্দেশনায় এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) অধিদপ্তরের এক অফিস আদেশে এ কথা জানানো হয়।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, সরকারি-বেসরকারি সকল পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

দাপ্তরিক কাজে শেয়ার্ড ট্রান্সপোর্ট ব্যবহার নিশ্চিত করা, অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি জ্বালানো পরিহার ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখতে হবে।

এতে আরও জানানো হয়, সরকারি যানবাহনে এসির ব্যবহার সীমিত করতে হবে এবং সরকারি কার্যক্রমে অপ্রয়োজনীয় প্রটোকল পরিহার করতে হবে।

এছাড়া, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোর আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে, এ বিষয়ে অবহিত করতে বলা হয়েছে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে দেশের সকল সরকারি মাদ্রাসা, বিএমটিটিআই এবং সকল বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও এবতেদায়ী প্রধানদের এই নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে সকল জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদেরকে তাদের আওতাধীন মাদরাসাসমূহে এই নির্দেশনার অনুসরণ নিশ্চিত করতে বলা হয়েছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ