মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ময়মনসিংহের চরপাড়া মোড়ের নাম এখন 'জামিয়া স্কয়ার'


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ময়মনসিংহের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়ার নামানুসারে ময়মনসিংহ নগরীর চরপাড়া মোড়ের 'টাইম স্কয়ার' নাম পরিবর্তন করে ‘জামিয়া স্কয়ার’ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন নতুন নাম ঘোষণা করেন।

এদিন ১৪নং ওয়ার্ডের চরপাড়া মোড়ে স্মার্ট এলইডি লাইটের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক ঘোষণা দেন, চরপাড়া মোড়কে ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া মাদরাসার নামে ‘জামিয়া স্কয়ার’ হিসেবে নামকরণ করা হবে। এ ঘোষণা শুনে স্থানীয় এলাকাবাসীর মাঝে আনন্দের জোয়ার বয়ে যায়। তারা এই উদ্যোগকে এলাকার উন্নয়ন ও পরিচিতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

অনুষ্ঠানে আরও জানানো হয়, ১৪নং ওয়ার্ডের চরপাড়া এলাকায় খাল খনন, ড্রেন নির্মাণ ও ভেঙে যাওয়া রাস্তাঘাট পূর্ণনির্মাণের কাজ শিগগিরই শুরু করা হবে। এসব উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হলে এলাকার দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে আশা করছেন বাসিন্দারা।

দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সময়ের মধ্যে ঘোষিত উন্নয়ন কাজ বাস্তবায়নের দাবি জানান।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ