বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১ কোটি ১০ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে পুষ্টিকর খাবার দেওয়া হবে: ববি হাজ্জাজ জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ টরন্টোতে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন ৪৫ হাজার গ্রাহক দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ

ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২০২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে। আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে খাতাই খুলতে পারেনি প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্যানেল।

শুক্রবার (১ মে) রাত ১২টার দিকে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।

এর আগে গত বুধ ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এরপরে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়। দুদিনে ৭ হাজার ১৬৯ জন ভোট দিয়েছেন।

এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের বিপরীতে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) এবং জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের (সবুজ প্যানেল) প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বিএনপি থেকে জয়ীরা হলেন— সভাপতি পদে আনোয়ার জাহিদ ভূইয়া, সিনিয়র সহসভাপতি রেজাউল করিম চৌধুরী, সহসভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আবুল কালাম খান, ট্রেজারার আনিসুজ্জামান আনিস, সিনিয়র সহসাধারণ সম্পাদক ইলতুমিশ সওদাগার আ্যনি, সহসাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েল, লাইব্রেরি সেক্রেটারি খন্দকার মাকসুদুল হাসান, কালচালার সেক্রেটারি মারজিয়া হিরা, অফিস সেক্রেটারি আফজাল হোসেন মৃধা, স্পোর্টস সেক্রেটারি সোহেল খান, সোস্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি এ এইচ এম ফিরোজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক পদে শফিকুল ইসলাম শফিক।

কার্যকরী সদস্য পদে এ এইচ এম রেজাউনুল সৈয়দ রোমিও, ফিরোজা ইয়াসমিন, মামুন মিয়া, আদনান রহমান, নজরুল ইসলাম মামুন, নিজামউদ্দিন, সামিউল, মোজাহিদুল ইসলাম সায়েম, শেখ শওকত হোসেন, সৈয়দ সারোয়ার আলম নিশান।

জামায়াত থেকে যারা জয়ী হতে পারেননি তারা হলেন— সভাপতি পদে এস এম কামাল উদ্দিন, সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম, সহসভাপতি লুতফর রহমান আজাদ, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ট্রেজারার আজমত হোসেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক শাহিন আক্তার, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান ভূঁইয়া, লাইব্রেরি সেক্রেটারি শাহাদাত হোসেন, কালচালার সেক্রেটারি বিলকিস আক্তার, অফিস সেক্রেটারি আব্দুর রাজ্জাক, স্পোর্টস সেক্রেটারি বাবুল আক্তার বাবু, সোস্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি শাহাজাহান মোল্লা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান মাসুদ। সদস্য পদে দিলরুবা আক্তার, জহিরুল ইসলাম, কাওসার আহম্মেদ,কাইয়ুম হোসেন নয়ন, মহসিন রেজা, ওমর ফারক, শাহ আলম, ইউনূস ও মোশারফ হোসেন।

অপরদিকে, স্বতন্ত্র হিসেবে হেরেছেন— সভাপতি পদে ইউনুস আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে বলাই চন্দ্র দেব, মোহাম্মদ শহিদুল্লাহ, ট্রেজারার পদে রফিকুল ইসলাম, সহসাধারণ সম্পাদক পদে দেওয়ার আবুল হোসেন, কালচারাল সেক্রেটারি পদে ওলিদা বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ