মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

৫ বছরের মধ্যে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: পানিসম্পদমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দীর্ঘদিন খাল খনন কর্মসূচি বন্ধ ছিল জানিয়ে পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। 

সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেন মন্ত্রী।

খাল হচ্ছে জনগণের সম্পত্তি জানিয়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ২০ হাজার কিলোমিটার খাল খননের কাজ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে, যা আগামী ৫ বছরে সমাপ্ত করা হবে। এ বিষয়ে আমরা ডিসিদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছি। এছাড়া নদীভাঙ্গন হলে দ্রুত কি ব্যবস্থা নিতে হবে, সে বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিন খাল খনন কর্মসূচি বন্ধ ছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন, তা একটা বিপ্লব ছিল। আজ নতুনভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান তা নতুন আঙ্গিকে শুরু করেছেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, খাল যেদিক দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটা বড় করতে যাওয়ার সময় যদি কোন দখলদার পড়ে, তাকে সরে যেতে হবে। কেউ ইচ্ছে করলে আবার এসে খাল দখল করতে পারবে না। তারপরেও এমন কিছু ঘটলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে ডিসিরা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ