বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীতে শুক্রবার শায়খ ইয়াসির আদ-দোসারির বিশেষ দরস সঠিক ধর্মীয় সচেতনতাই গড়ে তোলে আদর্শ নেতৃত্ব: মিসরের গ্র্যান্ড মুফতি জুলাই আন্দোলনে বিএনপি-জামায়াত সক্রিয় ছিল না: শায়খে চরমোনাই বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ

বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক অঙ্গনে পবিত্র কুরআনের সুমহান বাণী প্রচার এবং বাংলাদেশের সুনাম উজ্জ্বল করার স্বীকৃতিস্বরূপ বিশ্বজয়ী হাফেজ ক্বারী মুফতী মুহাম্মাদ জাকারিয়াকে সম্মাননা প্রদান করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাটওয়ারী বাজারে অবস্থিত ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা।

বুধবার (৫ আগস্ট) মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন মাদরাসার মুহতামিম মুফতী আবু তাহের সিদ্দিকী। এতে সভাপতিত্ব করেন মাদরাসার সভাপতি ক্বারী সিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কড়ৈতলী আলিম মাদরাসার মুদাররিস মাওলানা মাহমুদুল হাসান, ভাটেরহদ হাফেজিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা তাওহিদুল ইসলাম, ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসার নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা আলাউদ্দীন বিন সিদ্দীক, মা'হাদু তালহা বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষক হাফেজ ক্বারী মাহফুজুর রহমান, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফেজ মাওলানা আবু সুফিয়ান পারভেজসহ স্থানীয় আলেম-উলামা, শিক্ষক, শিক্ষাবিদ ও সমাজসেবীরা।

এ সময় আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফেজ মাওলানা আবু সুফিয়ান পারভেজ এবং মা'হাদু তালহা বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষক হাফেজ ক্বারী মাহফুজুর রহমানকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

পরে বিশ্বজয়ী হাফেজ ক্বারী মুফতী মুহাম্মাদ জাকারিয়ার তত্ত্বাবধানে মাদরাসায় একটি ব্যতিক্রমধর্মী মাশকুল কুরআন ও তারবিয়াতি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার শুরুতে তিনি শিক্ষার্থীদের পবিত্র কুরআনুল কারিমের সবক প্রদান করেন।
কর্মশালায় তিনি শুদ্ধ তিলাওয়াত, তারতীল ও তাজভীদের মৌলিক এবং সূক্ষ্ম বিষয়গুলো সহজ ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরেন। পাশাপাশি ঈমান-আকিদা, আত্মশুদ্ধি, আদব-আখলাক, ইসলামী চরিত্র গঠন এবং সুন্নাহভিত্তিক জীবনচর্চার গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের মূল্যবান দিকনির্দেশনা ও নসিহত করেন।

আয়োজকরা জানান, এ ধরনের মাশকুল কুরআন ও তারবিয়াতি কর্মশালা শিক্ষার্থীদের কুরআন শিক্ষার মানোন্নয়ন, বিশুদ্ধ তিলাওয়াতের চর্চা এবং আন্তর্জাতিক মানের হাফেজ ও ক্বারী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ