শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

 

আন্তর্জাতিক ডেস্ক
আগামীকাল ৭ আগস্ট শুক্রবার (২৪ সফর ১৪৪৮ হিজরি) পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীতে জুমার নামাজ ও খুতবা পরিচালনা করবেন দুই খ্যাতিমান ইমাম।

নির্ধারিত সূচি অনুযায়ী, মসজিদুল হারামে জুমার খুতবা ও ইমামতি করবেন শায়খ ড. ফায়সাল বিন জামিল আল-গাজ্জাবি। আর মসজিদে নববীতে জুমার নামাজ ও খুতবার ইমাম হবেন শায়খ ড. আবদুল্লাহ আল-বু'আইজান।

ড. ফায়সাল বিন জামিল আল-গাজ্জাবি সৌদি আরবের মক্কায় ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

২০০৮ সালে তিনি মসজিদুল হারামের ইমাম হিসেবে নিয়োগ পান। পরে ২০১৬ সালে খতিব হিসেবে দায়িত্ব লাভ করেন। তিনি কোরআন তেলাওয়াতের সুললিত ধারা, গভীর জ্ঞানগর্ভ খুতবা এবং উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কর্মকাণ্ডে অবদানের জন্য মুসলিম বিশ্বে সুপরিচিত।

শায়খ ড. আবদুল্লাহ আল-বু'আইজান মসজিদে নববীর অন্যতম স্থায়ী ইমাম ও খতিব। তিনি দীর্ঘদিন ধরে মদিনায় ইমামতি ও খুতবার দায়িত্ব পালন করে আসছেন। ২০১৩ সালে রাজকীয় আদেশে তাঁকে মসজিদে নববীর স্থায়ী ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তিনি ইসলামি ফিকহ, আকিদা ও শরিয়াহবিষয়ক গবেষণায় সুপরিচিত। তাঁর হৃদয়স্পর্শী কোরআন তিলাওয়াত এবং সংক্ষিপ্ত অথচ প্রাঞ্জল খুতবা বিশ্বের কোটি কোটি মুসল্লির কাছে সমাদৃত।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ