শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

সরকারি চাকরিতে মিলতে পারে লম্বা ছুটি, বেসরকারিতেও সুসংবাদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আসছে ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি চাকরিজীবীদের সামনে তৈরি হচ্ছে টানা চার দিনের ছুটির সুযোগ।

আগামী ২৬ আগস্টের সাধারণ ছুটির সঙ্গে এক দিনের ছুটি সমন্বয় করতে পারলেই মিলবে এই দীর্ঘ অবকাশ। একই সঙ্গে সাধারণ ছুটির আওতায় সরকারি-বেসরকারি অধিকাংশ প্রতিষ্ঠান বন্ধ থাকলেও জরুরি সেবা খাতের কর্মীরা এ সুবিধার বাইরে থাকবেন।

চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। তবে এ ক্ষেত্রে চাঁদ দেখার বিষয়টিও বিবেচ্য।

যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি

২৬ আগস্ট বুধবার ঈদে মিলাদুন্নবী (সা.)-এর ছুটির পর ২৮ ও ২৯ আগস্ট যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২৭ আগস্ট বৃহস্পতিবার এক দিনের ছুটি ম্যানেজ করতে পারলেই টানা চার দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।

সাধারণত ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত দপ্তরের পাশাপাশি বেসরকারি অফিসও বন্ধ থাকে। তবে জরুরি পরিসেবার আওতায় থাকা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল ও চিকিৎসাসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং কর্মীদের জন্য এ ছুটি প্রযোজ্য হয় না। এ ছাড়া ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, জরুরি যানবাহন এবং দায়িত্ব পালনকারী কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন।

অন্যদিকে, ব্যাংক খোলা থাকবে কি না—সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। আর আদালত খোলা বা বন্ধ থাকবে কি না, সে সিদ্ধান্ত নেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ