রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার তোমার মুগ্ধ মায়ায় হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন বোটে আইআরজিসির হামলা

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের নিপ্পন ফাউন্ডেশনের অনারারি চেয়ার ইয়োহেই সাসাকাওয়া। 

রোববার (৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ইয়োহেই সাসাকাওয়া উল্লেখ করেন, নিপ্পন ফাউন্ডেশন এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আধা শতাব্দীরও বেশি সময় ধরে গড়ে ওঠা গভীর বন্ধুত্ব ও পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত।

তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালে বাস্তুচ্যুত মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তার মাধ্যমে আমাদের সহযোগিতার যাত্রা শুরু হয়েছিল। এরপর থেকে নিপ্পন ফাউন্ডেশন ধারাবাহিকভাবে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়ে বিভিন্ন উন্নয়নমূলক, স্বাস্থ্যসেবা ও শিক্ষাবিষয়ক উদ্যোগে সহায়তা দিয়ে আসছে বলে তিনি জানান। পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে তাদের মনোযোগের একটি বড় অংশজুড়ে রোহিঙ্গা মানবিক সংকট রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে জানান, গত ৪০ বছরেরও বেশি সময় ধরে তিনি এবং তার সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), বিভিন্ন দেশের সরকার, আন্তর্জাতিক সংস্থা, এনজিও এবং কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তিদের নিয়ে গঠিত সংগঠনগুলোর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন। তারা বাংলাদেশে কুষ্ঠ রোগীদের সহযোগিতায় অবদান রাখতে আগ্রহী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের জন্য নিপ্পন ফাউন্ডেশন ও জাপানের মানবিক সহায়তার ভূয়সী প্রশংসা করেন।

একই সঙ্গে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদ, সেচ্ছায়, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে জাপানের প্রচেষ্টার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। এই দীর্ঘস্থায়ী মানবিক ও আঞ্চলিক সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করার ব্যাপারে বাংলাদেশ তার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ