রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদ ভাঙার আদেশ না হওয়া পর্যন্ত ব্যবস্থা নয়: হাইকোর্টকে এমডিএ দক্ষিণ আফ্রিকায় পৃথক গোলাগুলিতে নিহত অন্তত ২৭ বাবুনগরে হেফাজতের সঙ্গে ৭ দলের বৈঠকে যে সিদ্ধান্ত হলো মাটির কবর সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগের কোনো মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিমদের দোয়া-ভালোবাসায় আবেগাপ্লুত মার্কিন ইনফ্লুয়েন্সার নারী মিরপুর স্টেডিয়ামে স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ বিসিবির মসজিদুল হারাম আলোকিত করতে ১ লাখ ২০ হাজার আলোক ইউনিট মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার দুই প্রাণঘাতী আগাছানাশক নিষিদ্ধ: নিরাপদ কৃষির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ

সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগের কোনো মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সালমান মুক্তাদির ফেসবুক লাইভে এসে যে বক্তব্য দিয়েছেন সেটা বিতরকের জন্ম দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তার কাছে কেউ চাঁদা চায়নি, চাইলে নাকি দিত। আবার বলছেন বিএরটি চাঁদাবাজ দল। এই ঢালাও অভিযোগের কোনো মানে নাই বলে তিনি উল্লেখ করেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

আমার দিকেও আঙ্গুলি নির্দেশ করা হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাকে উদ্দেশ্য করেতো বলতেই পারে- গণতন্ত্র; বাকস্বাধীনতা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে- যে ভদ্রলোক ফেসবুকে লাইভে এসে যে অভিযোগটি করেছেন; তিনি কি কোনো মামলা দায়ের করেছেন?

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, এই ঘটনায় তিনি (সালমান মুক্তাদির) আক্রান্ত হয়েছেন; সেটা আমরা দেখেছি। আমরা একটা প্রাথমিক তদন্ত করেছি এটা খুবই সংক্ষিপ্ত। এটা আরও বিস্তারিতভাবে করতে হবে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, হয়তো খুব শিগগিরি মামলা হতে পারে।

এদিকে স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। শনিবার রাতে ও আজ রোববার সকালে তাদের আটক করা হয়। যদিও এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে স্টুডিওতে হামলা ও ভাঙচুরের পর সালমান মুক্তাদির নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সেখানকার ভিডিও প্রকাশ করেন।

ভিডিওতে দেখা যায়, স্টুডিওর বিভিন্ন অংশে ভাঙচুর করা হয়েছে। চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। স্টুডিওর কর্মীদের কয়েকজনকে কাঁদতে দেখা যায়।

ভিডিওতে স্টুডিও দেখিয়ে সালমান বলেন, ‘একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল… এই পুরা অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।’

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ