রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদ ভাঙার আদেশ না হওয়া পর্যন্ত ব্যবস্থা নয়: হাইকোর্টকে এমডিএ দক্ষিণ আফ্রিকায় পৃথক গোলাগুলিতে নিহত অন্তত ২৭ বাবুনগরে হেফাজতের সঙ্গে ৭ দলের বৈঠকে যে সিদ্ধান্ত হলো মাটির কবর সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগের কোনো মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিমদের দোয়া-ভালোবাসায় আবেগাপ্লুত মার্কিন ইনফ্লুয়েন্সার নারী মিরপুর স্টেডিয়ামে স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ বিসিবির মসজিদুল হারাম আলোকিত করতে ১ লাখ ২০ হাজার আলোক ইউনিট মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার দুই প্রাণঘাতী আগাছানাশক নিষিদ্ধ: নিরাপদ কৃষির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ

মিরপুর স্টেডিয়ামে স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ বিসিবির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণে স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে স্টেডিয়ামের ভেতরে মসজিদের জন্য সম্ভাব্য একটি জায়গা নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি নির্ধারিত স্থানটি পরিদর্শন করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় দলের দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মুমিনুল হক।

বিসিবির উদ্যোগে নির্মাণ হতে যাওয়া মসজিদে একসঙ্গে প্রায় ১০০ থেকে ১৫০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। স্টেডিয়ামে অবস্থানরত ক্রিকেটার, কোচিং স্টাফ, কর্মকর্তা-কর্মচারী, বিসিবির অন্যান্য স্টাফ ও দর্শনার্থীদের নামাজের সুবিধা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

বর্তমানে অনুশীলন কিংবা ম্যাচ চলাকালে নামাজের সময় হলে ক্রিকেটার ও সংশ্লিষ্টদের স্টেডিয়ামের বাইরে গিয়ে নামাজ আদায় করতে হয়। বিশেষ করে ম্যাচের ব্যস্ত সূচির সময় মাঠের কাছাকাছি স্থায়ী নামাজের ব্যবস্থা না থাকায় অনেককে বিড়ম্বনায় পড়তে হয়। মসজিদটি নির্মিত হলে স্টেডিয়াম প্রাঙ্গণেই নিয়মিত ও জুমার নামাজ আদায়ের সুযোগ তৈরি হবে।

বিসিবির এ উদ্যোগ বাস্তবায়িত হলে মিরপুর স্টেডিয়ামের ক্রিকেট অবকাঠামোর পাশাপাশি সেখানে অবস্থানরতদের ধর্মীয় সুবিধাও বাড়বে। দীর্ঘ সময় স্টেডিয়ামে থাকা ক্রিকেটার, কোচিং স্টাফ, কর্মকর্তা ও কর্মীদের জন্য এটি নামাজ আদায়ের একটি স্থায়ী ব্যবস্থা হিসেবে কাজ করবে।

এদিকে মিরপুর স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়নে গত কয়েক মাসে আরও বেশ কিছু উদ্যোগ নিয়েছে বিসিবি। দর্শকদের সুবিধা বাড়াতে পূর্ব গ্যালারিতে প্রায় ২৭ হাজার বর্গফুটের ছাউনি নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্টেডিয়ামের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়াতেও বিভিন্ন উন্নয়নকাজ চলছে। এর অংশ হিসেবে মিরপুরে আধুনিক সুইমিংপুল নির্মাণের কাজও এগিয়ে চলছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ