রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদ ভাঙার আদেশ না হওয়া পর্যন্ত ব্যবস্থা নয়: হাইকোর্টকে এমডিএ দক্ষিণ আফ্রিকায় পৃথক গোলাগুলিতে নিহত অন্তত ২৭ বাবুনগরে হেফাজতের সঙ্গে ৭ দলের বৈঠকে যে সিদ্ধান্ত হলো মাটির কবর সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগের কোনো মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিমদের দোয়া-ভালোবাসায় আবেগাপ্লুত মার্কিন ইনফ্লুয়েন্সার নারী মিরপুর স্টেডিয়ামে স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ বিসিবির মসজিদুল হারাম আলোকিত করতে ১ লাখ ২০ হাজার আলোক ইউনিট মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার দুই প্রাণঘাতী আগাছানাশক নিষিদ্ধ: নিরাপদ কৃষির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ

মুসলিমদের দোয়া-ভালোবাসায় আবেগাপ্লুত মার্কিন ইনফ্লুয়েন্সার নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

মুসলিমদের কাছ থেকে পাওয়া দোয়া, ভালোবাসা ও উৎসাহের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন মার্কিন ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর লিন্ডসে মেরি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে অশ্রুসিক্ত অবস্থায় দেখা যায়। ভিডিওতে তিনি জানান, সবচেয়ে বেশি যে বিষয়টি তাকে স্পর্শ করেছে তা হলো—অনেক মুসলিমের সঙ্গে তার কখনো ব্যক্তিগতভাবে দেখা হয়নি। তবু তারা তার জন্য দোয়া করছেন, তার খোঁজখবর নিচ্ছেন এবং ভালোবাসা ও সাহস জোগানো বার্তা পাঠাচ্ছেন।

লিন্ডসে মেরি বলেন, কোনো ব্যক্তিগত পরিচয় বা সম্পর্কের কারণে নয়; বরং ইসলামী ভ্রাতৃত্ব ও ভগ্নিত্বের ভিত্তিতে মানুষ তার পাশে দাঁড়াচ্ছেন—এই অনুভূতি তার জন্য ভাষায় প্রকাশ করা কঠিন।

নিজের আবেগ প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এটাই প্রকৃত ইসলাম।’

তার এই বক্তব্যের মধ্য দিয়ে আন্তরিকতা, দোয়া, সহমর্মিতা ও সুন্দর আচরণের এমন এক দিক উঠে এসেছে, যা ব্যক্তিগত পরিচয় কিংবা ভৌগোলিক দূরত্বের সীমা অতিক্রম করে মানুষের মধ্যে ভালোবাসা ও সহমর্মিতার বন্ধন তৈরি করতে পারে।

সূত্র: সোস্যাল এশিয়ান

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ