রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮


বিশ্ব ইজতেমা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনের ডাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব ইজতেমা নিয়ে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ডেকেছে ওলামা-মাশায়েখ বাংলাদেশ।

আগামীকাল রোববার (১১ অক্টোবর) বেলা ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশ্ব ইজতেমা নিয়ে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাচ্ছে। এর প্রতিবাদ জানানো এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এতে দেশের শীর্ষস্থানীয় ও বরেণ্য আলেমরা উপস্থিত থাকবেন। তাঁরা বিশ্ব ইজতেমা নিয়ে চলমান পরিস্থিতিতে নিজেদের মতামত তুলে ধরার পাশাপাশি সরকারের কাছে সুনির্দিষ্ট দাবি জানাবেন।

সংবাদ সম্মেলনে অংশ নিতে গণমাধ্যমের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন ওলামা-মাশায়েখ বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ