শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮


নবীজির (সা.) রাখাল বেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| শরিফ হাসানাত ||

মরুর বুকে তপ্ত বালু, সবুজ পাহাড় ঘেরা,
সেই মাঠেতে নবী এসে চড়ান বকরী ভেড়া। 

অবোধ পশুর প্রতি ছিল অগাধ ভালোবাসা, 
ঘুরত এরা পেছন পেছন পরম সুখের আশা। 

দল থেকে ওই দুষ্ট ভেড়া হারায় গেলে দূরে, 
কোলে তুলে আনতেন তিনি শান্ত মধুর সুরে। 

অন্য রাখাল করত যখন ঝগড়া, মারামারি,
কিশোর নবী বসে একা, চক্ষু নিচু তারই। 

গাছের ছায়ায় নীরব মনে ভাবেন সৃষ্টি নিয়ে, 
কারোর সাথে হয় না আলাপ মিথ্যা কথা দিয়ে।  

তাই তো সবাই ডাকত তাঁরে 'আল-আমিন' সে নামে,
উছলে যেত হৃদয় সবার নবীজির ওই ঘামে।

রাখাল জীবন ছিল তাঁহার শেখার প্রথম পাঠশালা,
সেখান থেকেই ওঠেন গড়ে বিশ্বনেতার ফুলমালা।

পশুপালকে আগলে রাখেন মায়ার সুতোয় বেঁধে,
তেমনি করে উম্মতেরও কল্যাণে যান কেঁদে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ