রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮


কওমি-আলিয়া ঐক্যবদ্ধ হয়ে খতমে নবুওয়াতের বার্তা পৌঁছাতে হবে: ড. খালিদ হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফেনী প্রতিনিধি

দেওবন্দি, কওমি ও আলিয়া ধারার আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, এসব ধারার আলেমরা ঐক্যবদ্ধ না হলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করা সম্ভব হবে না। রাসুলুল্লাহ (সা.)-এর শান-মান রক্ষা ও খতমে নবুওয়তের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে ফেনী শহরের ঐতিহাসিক মিজান ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আয়োজনে ‘শানে রেসালত’ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, মুহাম্মদ (সা.)-কে শেষ নবী হিসেবে বিশ্বাস করেন—এমন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও তা নিয়েই সামনে এগোতে হবে। সবাই এক জায়গায় ঐক্যবদ্ধ হলে দাবি আদায়ের শক্তি তৈরি হবে এবং সরকারও দাবি মানতে বাধ্য হবে।

তিনি বলেন, খতমে নবুওয়তের দাওয়াত শুধু আলেমদের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; সাধারণ মানুষের কাছেও তা পৌঁছে দিতে হবে। জনসম্পৃক্ততা বাড়িয়ে মানুষের কাছে এ বিষয়ে বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে।

সাবেক এই ধর্ম উপদেষ্টা আরও বলেন, শুধু বক্তৃতা দিয়ে মানুষের কাছে পৌঁছানো যথেষ্ট নয়। জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে। মতপার্থক্য থাকলেও ঐক্যবদ্ধভাবে কাজ করার মধ্য দিয়ে দাবি আদায়ের পথ সুগম করা সম্ভব।

হেফাজতে ইসলাম ফেনী জেলা সভাপতি মাওলানা আফজালুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলামা বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম আদিব, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক খলিল আহমদ কোরাইশী এবং কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

এ ছাড়া মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আহমদ আল কাসেমী, মুফতি হারুন ইজহার চৌধুরী, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী ও মুফতি কেফায়েত উল্লাহ আজহারীসহ বিভিন্ন পর্যায়ের আলেমরা বক্তব্য দেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ