বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

গাজায় আগ্রাসনের মধ্যেই ইসরায়েলকে অস্ত্র দিয়েছে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের গাজায় চলমান বর্বর হামলার মধ্যেই ইসরায়েলকে অস্ত্র দিয়েছে ভারত। গত মে মাসে বোরকাম নামে একটি কার্গো জাহাজে করে বিপুল পরিমাণ বিস্ফোরক ও রকেট পাঠানো হয়েছে বলে কিছু নথিপত্রের তথ্য বলছে। এরপর আরও একটি জাহাজে করে অস্ত্র নেওয়া হয়েছে একই ভুখণ্ডে। আর এসব নৌযান গেছে স্পেনের উপকূল হয়ে। যদিও তারা কোনও কার্গো সেখানে নোঙ্গর করতে দেয়নি।

গত ১৫ মে স্পেন উপকূলে একটি কার্গো জাহাজ নিয়ে সন্দেহ দানা বাঁধে। সেটিতে অস্ত্র আছে দাবি করে দেশটির সরকারের কাছে তল্লাশির আবেদন জানায় ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা।একই সঙ্গে ইউরোপিয়ান পার্লামেন্টের বামপন্থি সদস্যরা স্পেন সরকারের কাছে জাহাজটি ঠেকানোর আহ্বান জানিয়ে চিঠি পাঠায়। সন্দেহভাজন সেই নৌযান দেশটির কার্তাজেনা বন্দরে ভিড়তে চেয়েছিল। কিন্তু নানামূখী সমালোচনা ও তল্লাশির ঝুঁকি এড়াতে সেখানে না গিয়ে সোজা চলে যায় স্লোভেনিয়ার কোপার বন্দরে।

স্পেনের কট্টর-বামপন্থি দল সুমার পার্টির মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘জাহাজটির বিষয়ে আমাদের সিদ্ধান্ত সঠিক ছিল। আমাদের বন্দর এড়িয়ে যাওয়ায় সন্দেহও সত্য প্রমাণিত হয়েছে।’