সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

মহররম-আশুরার শিক্ষা ও ইতিহাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমীন বিন সাবের আলী

কালের প্রবাহ কখনো থেমে থাকে না। সদা সচল সময়ের স্রোতধারা। বর্তমান বিলীন হয়ে যায় অতীতের বুকে। ভবিষ্যত ঠাঁই নেয় বর্তমানের প্রাঙ্গণে। আগমন ঘটে নতুনের, প্রস্থান ঘটে পুরানের। এটাই চরম বাস্তবতা। জাগতিক এই নিয়মে কালের রঙ্গীন পাখায় ভর করে প্রতি বছর আমাদের দ্বারপ্রান্তে হাজির হয় ঐতিহাসিক ও অসংখ্য ঘটনার স্মৃতি বিজড়িত মাস ‘মহররমুল হারাম’। আরবি বর্ষপঞ্জির প্রথম মাস এটি, এবং এবারের হিজরী সাল ১৪৪৭।

মহররমের ইতিহাস
মহররম একটি এমন মাস, যা একদিকে আল্লাহ তায়ালার অসংখ্য অনুগ্রহ ও দানে পরিপূর্ণ, আবার অন্যদিকে শোক ও বিষাদে সিক্ত একটি মাস। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, এ মাসটি ছিল সম্মানিত ও পবিত্র—এমনকি মক্কার কাফের-কুরাইশরা পর্যন্ত এ মাসে যুদ্ধবিগ্রহ থেকে বিরত থাকত, যা তার পবিত্রতার এক উজ্জ্বল নিদর্শন। তবে, এ মাসের দশ তারিখে সংঘটিত হয়েছিল কিছু উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা। তার মধ্যে অন্যতম হলো হযরত মুসা (আ.)-এর লোহিত সাগর পার হওয়া এবং ফেরাউন বাহিনীর হাত থেকে মুক্তি লাভের ঘটনা, যা সুপ্রসিদ্ধ এবং নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত।