সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

এবার হাটহাজারীতে ১২ রবিউল আউয়াল কেন এমন হলো?


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| মাওলানা উবায়দুর রহমান খান নদভী ||

১২ রবিউল আউয়াল তারিখ চট্টগ্রামে জশনে জুলুস অনুষ্ঠিত হয়। জশনে জুলুস অর্থ উৎসব উপলক্ষে মিছিল বা শোভাযাত্রা। যারা এটি করেন তারা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে করেন। শাব্দিক অর্থে ঈদে মিলাদ অর্থ জন্মদিনের উৎসব। মুসলমানরা নবী করিম (সা.) এর বরকতময় জীবনী আলোচনা ও দুরুদ মাহফিলে নবীজির জন্ম বৃত্তান্ত অংশটি আলোচনার সময় এর নাম দেন মিলাদ বা মাওলিদ।

কেউ আবার মৌলুদ শরীফও বলেন। এটি নবী করিম (সা.) এর মুজেজাপূর্ণ এবং অনন্য জীবন বৃত্তান্তের প্রতীকি নাম। যা সারাবছর  যে কোনো উপলক্ষ, দিন বা সময়ে করা যায়। মিলাদুন নবীর আলোচনা এক জিনিস আর এর আওতায় নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ও স্বর্ণযুগের রীতি পদ্ধতির বাইরে গিয়ে অনুষ্ঠান করা ভিন্ন জিনিস। উতসব পালনের সময় শরীয়ত বিরোধী অনুষঙ্গ যুক্ত করা এবং মিলাদুন নবীর বিষয়টিকে বুঝে না বুঝে ধীরে ধীরে অমুসলিম বিজাতীয় সংস্কৃতির মতো বানিয়ে ফেলা ইসলামের জন্য খুবই ক্ষতিকর প্রবনতা। মিলাদে মসীহ আ. যেমন খৃস্টানরা বড় à¦