সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

কওমি সিলেবাস সংস্কার: প্রস্তাবনামূলক কিছু কথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

|| মাওলানা আবু সাঈদ ||

কোনো জিনিসের নির্মাণ, সংস্কার ও আধুনিকায়ন করা হয় তার উদ্দেশ্যকে সামনে রেখে। উদ্দেশ্যটি যেন সহজলভ্য হয়, বেশি পরিমাণে অর্জিত হয় এবং সময় ও যুগোপযোগী হয়। কওমি মাদরাসার উদ্দেশ্য কী, সেটি জানার ওপর নির্ভর করে কওমি সিলেবাসের সংস্কারটা কেমন হবে এবং কী পরিমাণের হবে। কওমি মাদরাসা তার উদ্দেশ্যে হিসেবে বেছে নিয়েছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদীসের ভাষ্যকে, যে হাদীসটি ইমাম বায়হাকী রহ. তাঁর আল মাদখাল কিতাবে বর্ণনা করেছেন। মেশকাত শরীফেও উল্লেখ আছে হাদীসটি। তা হল,

عن إبراهيم ابن عبد الرحمان العذري قال، قال رسول الله صلى الله عليه وسلم، يحمل هذا العلم من كل خلف عدوله، ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين. رواه البيهقي في المدخل إلى السنن الكبرى-

‘হযরত ইবরাহীম ইবনে আবদুর রহমান আল উযরি বর্ণনা