সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছে ‘পাকিস্তানি আলেমদের তৃতীয় ফোরাম’। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাবেতা আলমে ইসলামির (মুসলিম ওয়ার্ল্ড লিগ) মহাসচিব এবং মুসলিম স্কলার্স অর্গানাইজেশনের চেয়ারম্যান শায়খ ড. মুহাম্মদ আল-ঈসা।

সোমবার (১৩ জুলাই) উদ্বোধনী অনুষ্ঠানে মাওলানা ফজলুর রহমান, মুফতি তাকি উসমানীসহ পাকিস্তানের শীর্ষস্থানীয় আলেম, মুফতি ও ধর্মীয় ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী বক্তব্যে শায়খ ড. আল-ঈসা ফোরামের গবেষণাভিত্তিক আলোচনা, সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি এবং গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।

ড. আল-ঈসা বলেন, এ ফোরাম মুসলিম উম্মাহর গুরুত্বপূর্ণ ইস্যুগুলো মোকাবিলায় পাকিস্তানের আলেমদের ঐক্য, সংহতি ও দায়িত্বশীল অঙ্গীকারের প্রতিফলন। একই সঙ্গে এটি ইসলামি বিশ্বের বিভিন্ন মত ও ধারার মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার সেতুবন্ধন গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব আরও বলেন, ইসলামি বিশ্বের অভ্যন্তরে ঐক্য ও সহযোগিতা জোরদারের পাশাপাশি সমগ্র মানবজাতির সঙ্গে গঠনমূলক সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বশান্তি, সম্প্রীতি এবং বিভিন্ন জাতি ও জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: রাবেতা আলমে ইসলামির ফেসবুক পেইজ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ