|| মুফতি এনায়েতুল্লাহ ||
বৃটিশ খেদাও আন্দোলন এবং পাকিস্তান গঠনে আলেম-উলামাদের অবদান অনস্বীকার্য। কিন্তু পাকিস্তানের সংবিধান রচনা, নির্বাচন এবং ক্ষমতার অংশীদারিত্বের সময় সেভাবে তাদের মূল্যায়ন করা হয়নি। অন্যদিকে একাত্তরে আলেম-উলামাদের ভূমিকার কথা তো আলোচনায়ই আসে না, এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময় রাজনীতিতে জোট গঠন ও নির্বাচনী সমঝোতা হলেও ক্ষমতার প্রশ্নে আলেমরা দূরে থাকেন। বলা ভালো, দূরে রাখা হয়।
চব্বিশের আন্দোলনে আলেম-উলামা ও কওমি মাদরাসার ছাত্র-শিক্ষকদের ভূমিকা সর্বজনবিদিত। কিন্তু ক্ষমতার প্রশ্নে, ইতিহাসের বয়ান তৈরিতে, রাজনৈতিক নথিপত্রে আলেম-উলামারা অচ্ছুৎ।
অর্থাৎ আন্দোলন-সংগ্রাম করে মাঠ তৈরিতে ভূমিকা রাখবে, জে*ল-জু*লুম-হু*লিয়া সহ্য করবে, র*ক্ত ঝরাবে, মৃ*ত্যুকে আলিঙ্গন করবে। কিন্তু ক্ষমতা ভোগ এবং সুসময়ে তাদের ডাকা হবে না। ভাগ দেওয়া হবে না কোনো à¦