বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

৩ মে: স্মরণীয় শোকরগুজারির দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| মাওলানা মামুনুল হক ||

১৮ এপ্রিল থেকে ৩রা মে। মাত্র ১৫ দিন। কিন্তু ১৮ এপ্রিল ২০২১ থেকে ৩রা মে ২০২৪ টানা ৩ বছর ১৫ দিন। বন্দীত্বের সময়। কারা প্রকোষ্ঠে একাকিত্বের দুর্বিষহ সময়। রাতের অন্ধকারে মাবুদের দরবারে একান্তে আত্মসমর্পণ করার সময়। এই পূর্ণ সময়টা এতটা দুঃখ-কষ্ট ও যাতনার ছিল সেটা আজো আমি অনুভব করি। তবে বলতে পারি না।

কারাগারে থাকতে অনেক সময় এমন মনে হতো, একদিন এই দুঃখ ঘুচে যাবে। কেটে যাবে যতনার দিনগুলো। মুছে যাবে সব গ্লানি। তখন আমি এই কষ্টের কী বিনিময় প্রত্যাশা করব?  সচেতন মন আমাকে জবাব দিত, যে দুঃখ কষ্ট লাঞ্ছনা আর অপমান আমাকে সইতে হয়েছে, পৃথিবীর কোন বিনিময়েই আমি তুষ্ট না। আমি এর বিনিময় চাই শুধু আল্লাহর কাছে এবং পরকালে।

কথাগুলো শুধু এখন বলছি তা নয়, কারাগারে বন্দি থাকার সময়ও বারবার এটা অনুভব করতাম।  আমার আত্মবিশ্বাস ছিল, একদিন আল্লাহ জুলুমের অবসান ঘটাবেন। আরোপিত সকল অপবাদ থেকে মুক্তি পাব। সসম্মানে আবারো আপনজনদের মাঝে ফিরব। সমাজ ও রাষ্ট্রে সমাদৃত