সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

কুরবানির চামড়া তাহসিলের প্রচলিত পদ্ধতি সংস্কার করা উচিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| নাঈম আবু বকর ||

বেশ কিছু কারণে কুরবানির চামড়া তাহসিলের প্রচলিত পদ্ধতি সংস্কার করা উচিত-

১। কুরবানির চামড়া একটি উচ্ছিষ্ট। আপনি লক্ষ করলে দেখবেন- গরুর গোশত তাহসিল করার চেয়েও চামড়া তাহসিল অধিক লজ্জাজনক মনে হয়। কারণটা মনস্তাত্ত্বিক। কারণ, গোশত গরুর মূল অংশ আর চামড়া তার উচ্ছিষ্টের মতো।

ফলে, একজন ছাত্র যখন চামড়া কালেকশন করতে যায়, তখন মনে হয় যেন সে ‘ঝুটা টোকাতে’ এসেছে। ফলে মানুষ তাকে যথেষ্ট হেয় দৃষ্টিতে দেখে।

২। চামড়া পড়ে থাকে ময়লায়। রক্ত ও বর্জ্যে মাখামাখি হয়ে। বাড়ির লোকেরা ভেতরে গোশত কাটাকাটিতে ব্যস্ত থাকে। মাদরাসার ছাত্র গেইটে দাঁড়ালে ভেতর থেকে বলে দেওয়া হয়, ‘ওই যে চামড়া, নিয়া যান হুজুর’।

ছাত্রটি তখন রক্তমাখà