শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মোদিকে প্রভু মনে করে হাসিনা: দুলু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাটোর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর মোদিকে প্রভু মনে করেন। তিনি সব সময় মোদির সাহায্য প্রার্থনা করে। যার কারণে তিনি ভারতে পালিয়ে গেছে।

শনিবার বিকেলে পন্ডিত গ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ফেরাউনের শাসনের কাছে হার মেনেছে হাসিনার শাসন আমল। তিনি দীর্ঘ সাড়ে ১৫ বছর বিএনপির নেতাকর্মীদের হামলা-মামলা, নির্যাতন করেছেন। তাদের অত্যাচারে কেউ বাড়িতে থাকতে পারেনি। আওয়ামী লীগের পাপের সাজা আল্লাহ তাদের দিয়েছেন। এখন কেউ আর দেশে নেই, সবাই ভারতে পালিয়ে গেছে।

দুলু আরও বলেন, জনগণের আন্দোলনের মুখে যত ক্ষমতাবানদের পতন হয়েছে, তারা দ্বিতীয়বার আর ক্ষমতায় আসতে পারেনি। এটা পৃথিবীর ইতিহাসে কখনো দেখিনি। এ আওয়ামী লীগ কখনো আর ক্ষমতায় আসতে পারবে না। দেশের মানুষের ওপর তারা যে অত্যাচার, নির্যাতন চালিয়েছে- দেশের মানুষ তাদের আর চায় না। যার কারণে দেশ থেকে তারা পালিয়েছে ভারতে।

ছাতনী ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন মোল্লার সভাপতিত্বে বক্তব্যে দেন- নাটোর জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল ব্যাপারী, ছাত্রলীগ সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ ছিলেন- দুলুর কন্যা ব্যারিস্ট্রার তাসনুভা তাবানুভা রাত্রী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ