প্রশাসন ঠিক না থাকার কারণে ধর্ষণ বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আজকে যদি প্রশাসন ঠিক থাকতো, তাহলে এই পরিস্থিতি তৈরী হতো না।
সোমবার (১০ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক র্যালি ও সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশ শেষে র্যালিটি বিএনপি অফিসের সামনে থেকে কাকরাইল মোড়, প্রেস ক্লাবের সামনে হয়ে আবারও বিএনপি অফিসের সামনে ফিরে আসে।
রিজভী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা জানতে চাই, এখনতো যুবলীগের দুর্বৃত্তরা নেই, যারা টেন্ডারবাজি, চাঁদাবাজ, দখলসহ সবকিছু করেছে। তাহলে কারা করছে এগুলো। কেন এগুলো সৃষ্টি হচ্ছে। যে শিশু বোনের বাড়িতে নিরাপদ নয়, তাহলে আর কোথায় নিরাপদ হবে।
প্রশাসন ঠিক