মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

জামাত আমির ও মার্কিন কূটনীতিকের বৈঠক: নির্বাচন ও মানবাধিকার নিয়ে আলোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আজ বুধবার গুলশানের একটি বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল এন চুলিক-এর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠকে জামায়াতের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং পররাষ্ট্র উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।

বৈঠক শেষে এক প্রেস ব্রিফিং-এ ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, সম্ভাব্য সংস্কার এবং আমাদের দলের অবস্থান সম্পর্কে জানতে চেয়েছেন। একইসাথে তারা সংখ্যালঘুদের অধিকার, নারী অধিকার এবং শ্রমিকদের অধিকার নিয়েও প্রশ্ন তুলেছেন। আমরা সব বিষয়েই বিস্তারিত আলোচনা করেছি।”

তিনি আরও জানান, “আমরা মার্কিন প্রতিনিধিকে অনুরোধ করেছি, বাংলাদেশের বর্তমান সংকটময় সময়ে যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত ৩৭% ট্যারিফ পুনর্বিবেচনার জন্য। আশা করি তারা এ অনুরোধ প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের কাছে পৌঁছে দেবেন।”

আগামী নির্বাচন প্রসঙ্গে ডা. শফিক বলেন, “আমরা চাই নির্বাচন রমযানের আগেই হোক, কারণ জুন মাসে প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্বাচন পেছানোর আশঙ্কা রয়েছে। সরকারপ্রধান উপদেষ্টা জানিয়েছেন, ডিসেম্বর ২০২৫ অথবা জুন ২০২৬-এর মধ্যে নির্বাচন হতে পারে।”

গণতন্ত্র চর্চা এবং অতীতের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সবসময়ই ক্রেডিবল নির্বাচনে অংশ নিয়েছি। এরশাদ আমলের নির্বাচনের সময় অধ্যাপক গোলাম আযম কেয়ারটেকার সরকার প্রস্তাবনার মাধ্যমে ইলেকশন প্রক্রিয়াকে জীবন দিয়েছিলেন। দুঃখজনকভাবে তা পরে আওয়ামী লীগ সরকারের দ্বারা বাদ দেওয়া হয়েছিল, কিন্তু এখন পুরো জাতি আবার সেই ব্যবস্থার দাবি জানাচ্ছে।”

আওয়ামী লীগের শাসনামলে সহিংসতার প্রসঙ্গে তিনি বলেন, “জাতি এখনও ট্রমাটাইজড। অসংখ্য মানুষ আহত, শহীদদের পরিবার এখনও কাঁদছে। তাই আমরা সঠিক বিচার ও শাস্তি দাবি করছি।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ