শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা পশ্চিমের ‘তরবিয়তী বৈঠক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা পশ্চিম শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৫ মে) ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র ডিসি অফিস সংলগ্ন অনুভব কমিউনিটি সেন্টারে জেলা ও উপজেলা শাখার নির্বাহী দায়িত্বশীলদের নিয়ে ‘তরবিয়তী বৈঠক’ অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি মুফতী সারওয়ার হুসাইনের সভাপতিত্বে ও শাখা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবু নাঈম- এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন শাখা সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করীম।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত হয়ে হেদায়েতী বক্তব্য ও দোয়া পরিচালনা করেন -ময়মনসিংহ বড় মসজিদের পেশ ইমাম ও খতিব, জামিয়া ফয়জুর রহমান (রহ) এর মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা আব্দুল হক হাফি:।

নির্ধারিত বিষয়ে আলোচনা পেশ করেন- কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ্ হাদী, কেন্দ্রীয় বাইতুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আব্দুল মুমিন।

সর্বশেষ উপজেলা শাখার উদ্দেশ্যে জেলা শাখার পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করেন- শাখা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুর্শিদ আলম। 

মেহমান হিসেবে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের ময়মনসিংহ জেলা পূর্ব শাখার সভাপতি মুফতী রফিকুল ইসলাম, ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম, খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মুহাম্মদ সাদেক আহমদ প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ