শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে সহযোগিতার হাত বাড়িয়ে দিন: জমিয়ত মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী অতীতের ভুল থেকে সবাইকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। সকল শ্রেণি-পেশার মানুষের অধিকারসমূহকে সুরক্ষা দিয়েছে ইসলাম। সুশাসন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র চাইলে সে ক্ষেত্রে ইসলাম প্রদত্ত নির্দেশনাসমূহ অনুসরণের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

শুক্রবার (২০ জুন) বাদ আসর নীলফামারীর ডিমলা উপজেলাধীন ১নং পশ্চিম ছাতনাই ইউনিয়নের হাইস্কুল মাঠে ইউনিয়ন জমিয়ত আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১নং পশ্চিম ছাতনাই ইউনিয়ন জমিয়তের সভাপতি প্রভাষক হাসিনুর রহমানের সভাপতিত্বে এবং জেলা ছাত্র জমিয়তের রিয়াজুল ইসলামের পরিচানায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ডিমলা উপজেলা জমিয়তের সভাপতি প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসাইন, বালাপাড়া ইউনিয়ন জমিয়তের দায়িত্বশীল হাফেজ মাওলানা আব্দুল আজীজ ও যুবনেতা জাহিদুল ইসলাম প্রমুখ।

উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ

এর আগে জমিয়ত মহাসচিব ডোমার উপজেলাধীন গোমনাতি ইউনিয়নের উত্তর আমবাড়ী মসজিদে জুমার নামাজে ইমামতি করেন এবং ডোমার ও ডিমলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ