শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

রংপুরে ইসলামী আন্দোলনের ৫ প্রার্থীর নাম ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য রংপুরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থীর নাম ঘোষণা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (২০ জুন) বিকেলে রংপুর মহানগর ইসলামী আন্দোলনের বাংলাদেশের আয়োজনে পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

ঘোষিত প্রার্থীরা হলেন, গংগাচড়া ও সিটি করপোরেশনের আংশিক রংপুর-১ এটিএম গোলাম মোস্তফা বাবু, বদরগঞ্জ-তারাগঞ্জ রংপুর- ২ এ মাওলানা মো. আশরাফ আলী, সদর ও সিটি করপোরেশন রংপুর-৩ এ আমিরুজ্জামান পিয়াল, পীরগাছা-কাউনিয়া রংপুর -৪ এ অধ্যক্ষ গোলজার হোসেন, রংপুর মিঠাপুকুর -৫ এ জাহিদ হাসেন। তবে রংপুর-৬ পীরগঞ্জ আসনের জন্য কোনো প্রার্থীর নাম ঘোষণা করেননি।

এ সময় মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম বলেন, ইসলামী আন্দোলন ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের কথার সাথে মার্কা ও কাজের মিল নেই। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের কথার সঙ্গে কাজের ও মার্কার মিল রয়েছে। এই দল ক্ষমতায় এলে দেশের মানুষ শান্তিতে থাকবে। কেননা ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে, এমন পরিবেশ তৈরি হবে, যেখানে কেউ আর অবৈধ কোনো কিছুর চিন্তাই করবে না। সবার মধ্যে ভালো কিছু করার ইচ্ছে তৈরি হবে। এজন্য তিনি উপস্থিত জনতার কাছে হাত পাখায় ভোট ও প্রত্যেকের কাছে সহযোগিতা কামনা করেন তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগর শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে বক্তব্য দেন- কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ এম হাসিবুল ইসলাম ও সুলতান মাহমুদ, মহানগরের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান পিয়াল, জেলার সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবুসহ অন্যান্য নেতারা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ