বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
দেশে কওমি মাদরাসা ২৫ হাজার, শিক্ষার্থী প্রায় ৭০ লাখ হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত

রংপুরে ‘জাপার দুর্গে’ হানা দিতে চায় জামায়াত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর বিভাগ একটা সময় জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত ছিল। এই বিভাগের বেশির ভাগ আসনই লাঙ্গলের দখলে থাকত। তবে এখন আর সেই দুর্গ নেই। আভ্যন্তরীণ বিভক্তি এবং টানা ১৫ বছর আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করায় জাতীয় পার্টি তার অবস্থান হারিয়েছে। জাতীয় পার্টির পরই রংপুরে ভালো অবস্থান আওয়ামী লীগের। দলটির আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। এই অঞ্চলে বিএনপির সংগঠন তেমন শক্তিশালী নয়। আর সেই সুযোগটাই কাজে লাগাতে চায় জামায়াতে ইসলামী।

জামায়াত মনে করছে, এই অঞ্চলে জামায়াতের ভোট আগের চেয়ে অনেক বেড়েছে। বিশেষ করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারকে অন্যায়ভাবে ফাঁসির রায় দেওয়া হয়েছিল বলে মনে করেন অনেকেই। তিনি সম্প্রতি মুক্তি লাভ করেছেন। তার এই মুক্তি রংপুর অঞ্চলে জামায়াতের সুদিন ফেরাবে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা।

গতকাল শুক্রবার (২০ জুন) বাদ জুমা রংপুর নগরীর শাপলা চত্বরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রংপুরের ৩৩টি সিট টার্গেট করার কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম। তিনি জানান, আগামী সংসদ নির্বাচনে বৃহত্তর রংপুরের ৩৩ আসনে জিততে কাজ করছে তার দল।

আবদুল হালিম বলেন, আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করতে চাওয়া দলের মতো না। আমরা আশা রাখি বৃহত্তর রংপুর অঞ্চলের ৩৩ আসনে এখানকার জনগণ ন্যায়-ইনসাফের পক্ষে তাদের প্রত্যাশিত রায় দেবে। আমরা ৩৩ আসনেই আমাদের প্রার্থী ঘোষণা করেছি। সবগুলো আসনেই জেতার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

মাওলানা আবদুল হালিম বলেন, ১৪ বছর কারা ভোগের পর রংপুরের মাটি ও মানুষের সন্তান মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি লাভ করেছেন। চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মহানায়ক রংপুরের গর্ব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাঈদসহ অসংখ্য ছাত্র-জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন ও অবিচার জনগণকে অবহিতকরণ, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা রংপুরে আগামী ৪ জুলাই জনসভার আয়োজন করতে যাচ্ছি। এ জনসভা সফল করার ক্ষেত্রে সব জনশক্তিকে জোরালো ভূমিকা পালন করতে হবে। ছাত্র-শ্রমিক, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে জনসভা বাস্তবায়নে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানাই।

আবদুল হালিম বলেন, শহীদ আবু সাঈদের খুনিসহ ফ্যাসিস্টদের বিচার করতে হবে। প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে রংপুরে প্রাধান্য দিতে হবে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এসব দাবি নিয়েই জামায়াতে ইসলামী সারা দেশে কাজ করছে।  দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে জনগণের মধ্যে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতেই রংপুরের এই জনসভার উদ্যোগ নেওয়া হয়েছে। জনসভা সফল করার লক্ষ্যে জোরালো ভূমিকা পালনের জন্য দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান তিনি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ