শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্যদের নিয়ে প্রশিক্ষণ সভা 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যদের অংশগ্রহণে আজ শনিবার (২১ জুন) রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আমিরে মজলিস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। 

তিনি কুরআন-সুন্নাহ ও সিরাতুন্নবীর আলোকিত দৃষ্টিভঙ্গিতে সংগঠনের কাঠামোগত শুদ্ধতা, নিয়মিত কাজ, সাংগঠনিক সম্প্রসারণ, ইসলামি আন্দোলনের আধুনিক রূপরেখা এবং নেতৃত্বের গঠনমূলক দিকসমূহ তুলে ধরেন। তাঁর আলোচনা ছিল দীর্ঘ, গবেষণানির্ভর ও নোট-ভিত্তিক।

প্রশিক্ষণ সভার সূচনা হয় কুরআনের দিকনির্দেশনায়—দারসুল কুরআন পেশ করেন অভিভাবক পরিষদের সম্মানিত সদস্য মাওলানা খুরশিদ আলম কাসেমী।

উদ্বোধনী বক্তব্য ও রূপরেখামূলক দিকনির্দেশনা প্রদান করেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

প্রশিক্ষণ সভার পরিকল্পনা ও সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন— সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ